দেশ-বিদেশের কবি-সাহিত্যিকদের মিলনমেলার মধ্য দিয়ে যশোরে শুরু হয়েছে দুদিনব্যাপী পূর্ব-পশ্চিম সাহিত্য উৎসব। গতকাল সকালে শহরের রামনগরে অবস্থিত আরআরএফ টার্কে এ উৎসব শুরু হয়। উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর সাবেক সভাপতি ও মহাপরিচালক কবি মোহাম্মদ হারুন উর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, হোসেনউদ্দিন হোসেন, কবি আসান মান্নান ও কবি জাহিদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন নেপালের সাহিত্যিক ভীশ্মা উপ্রেত। সভাপতিত্ব করেন পূর্বপশ্চিমের সম্পাদক আশরাফ জুয়েল।