রাজধানীর ঢাকা কলেজ ও সেন্ট্রাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে কি কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। 

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখন স্বাভাবিক । কী কারণে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।