আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সপরিবারে বাংলাদেশে আগমনকে স্বাগত জানিয়েছি। আমি আশা করি বাংলাদেশের রাজনীতিতে উনার ভূমিকা দেশ এবং জাতির জন্য কল্যাণকর হবে ইনশা আল্লাহ। বণিক বার্তার কাছে গতকাল রাতে দেয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এ মন্তব্য করেন।
বিএনপির সঙ্গে অতীতে নির্বাচনী জোট ও সমঝোতা হয়েছে মাওলানা মামুনুল হকের দল খেলাফত মজলিসের। নানা আন্দোলন-সংগ্রামেও এক সঙ্গে মাঠে ছিল তারা।










