ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নয় ইউনিয়নের ছয়টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। দুটি ইউনিয়নে জিতেছে নৌকা, একটিতে লাঙল।
উপজেলা সদর ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোয় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল রোববার। সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। রাতে ভোটের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।
নির্বাচনে বেসরকারিভাবে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- সরাইল সদর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল জব্বার, চুন্টা ইউনিয়নে মো. হুমায়ুন কবির, নোয়াগাঁও ইউনিয়নে মনসুর আহমেদ, কালিকচ্ছ ইউনিয়নে মো. সায়েদ মিয়া, পাকশিমুল ইউনিয়নে মো. কাউছার হোসেন, পানিশ্বর ইউনিয়নে মো. মোস্তাফিজুর রহমান (মিস্টার)।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা হলেন- শাহজাদাপুর ইউনিয়নের আছমা আক্তার ও শাহবাজপুর ইউনিয়নে খায়রুল হুদা বাদল।
অরুয়াইল ইউনিয়নে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে জয় পেয়েছেন মোশারফ হোসেন ভূইঁয়া।










