দেশব্যাপী মামলা ও মামলার জামিন নিতে এডিটরদের ছুটে বেড়াতে হয়েছে। না হলে তাদের হুমকি দেয়া হয়েছে, গ্রেফতার করানো হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে যন্ত্রণা, নিপীড়ন, আতঙ্ক, বিভীষিকা আমরা সবাই কমবেশি অনুভব করেছি। যারা অল্প উচ্চারণে কথা বলেছে কিংবা যারা আরো জোরালো ভাষায় কথা বলেছে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে। এখনো যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, তা আমাদের ভাবিয়ে তুলছে। নিঃসন্দেহে একজন তরুণ রাজনীতিকের মৃত্যু আমাদের গভীরভাবে আঘাত করেছে। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় আমরা তীব্রভাবে প্রতিবাদ করেছি।
আরো বক্তব্য দেন দৈনিক যুগান্তরের আবদুল হাই শিকদার, নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাস প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।










