চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাধন বড়ুয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর-সারাশিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো ৪ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি শিফাতুল মাজহার বলেন, পদুয়ার সারাশিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। হাসপাতালে নেয়ার পথে অটোরিকশার যাত্রী সাধন বড়ুয়ার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।