নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আলমাছ ভূঁইয়া নামের এক ব্যবসায়ীর লাগানো ৩০টি ফলদ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর সঙ্গে শত্রুতা করে পেরে উঠতে না পেরে রাতের আঁধারে ওই ব্যবসায়ীর লাগানোর গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ গাছ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ব্যবসায়ী আলমাছ ভূঁইয়ার ছেলে জুবায়ের হোসেন জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরবাগ এলাকায় কিছুদিন আগে আমি ও আমার বড় ভাই জয়নাল আবেদিন এলাকার চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ীকে বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে সোমবার রাতের আঁধারে ২৫-৩০টি কাঁঠাল ও জাম গাছ কেটে ফেলে। কাটা গাছগুলোতে আগামী বছরই ফল ধরার সম্ভাবনা ছিল।










