নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় টিটু নিট নামের একটি গেঞ্জি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ জানায়, শহরের উকিলপাড়া এলাকায় টিটু নিট নামের একটি গেঞ্জি তৈরির কারখানায় রাত ১টার দিকে আকস্মিকভাবে আগুন লাগে। পরে আগুনে বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তৈরি গেঞ্জি, গেঞ্জির কাপড় ও মেশিন পুড়ে গেছে।
নারারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।










