নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ বুধবার দুপুরে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সিইসি বলেন, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
কেএম নুরুল হুদা বলেন, যারা রাজনীতি করেন তারা তাদের মতো করে অনেক কথা বলতে পারেন, আমরা আমাদের মতো করে কাজ করি। এতে যদি তাদের কোনো সুবিধা হয়-হতে পারে, তবে আমাদের পক্ষ থেকে কোনো রকমের শৈথল্য নেই।
চলতি ইউনিয়ন নির্বাচনে (ইউপি) সারাদেশে প্রাণহানীর প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইউপি নির্বাচনে কোনো লোক মারা গেলে নির্বাচন কমিশনের ওপর সে দায়বদ্ধতা আসে না। এসব লোক কীভাবে মারা গেছেন সেটা আপনাদের (সাংবাদিকদের) স্পষ্ট করে বলার চেষ্টা করেছি।
শহরের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ সভায় সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন প্রসঙ্গে সিইসিকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নিতে পারবে না। প্রচারণায় নামলে আচরণবিধি লঙ্ঘন হবে। শামীম ওসমানের সংবাদ সম্মেলনটি আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। তবে তাকে নোটিশ বা শাস্তির আওতায় আনতে হবে এমন কোনো আচরণবিধি তিনি লঙ্ঘন করেননি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।
নাসিক নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : সিইসি