আগামীকাল বুধবার পঞ্চম ধাপের ৭০৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। গতকাল সোমবার মধ্যরাতে এ ধাপের নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। শেষদিনে দিনভর প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময়ে কাটিয়েছেন।
পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০টি ও আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নেও। সে লক্ষ্যে আজ মঙ্গলবার দুই উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনী সরাঞ্জাম বিতরণ করেছেন নির্বাচন কর্মকর্তারা। প্রিজাইডিং অফিসারের কড়া নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরাঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে।
জানা গেছে, দুই উপজেলার ১৮ ইউনিয়নের সর্বমোট ১৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সদরে ভোটকেন্দ্রের সংখ্যা ১০৪টি ও আশুগঞ্জে ভোটকেন্দ্রের সংখ্যা ৭৪টি। ১৮টি ইউনিয়নে ৩ লাখ ৭৬ হাজার ৪৮৬ জন ভোটার রয়েছে।
সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৫১৬ জন। আশুগঞ্জে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আশুগঞ্জ উপজেলায় ৪৪ জন ও সদর উপজেলায় ৪৫ জন এ পদে লড়ছেন। এছাড়া দুই উপজেলায় সংরক্ষিত সদস্য পদে ১৯০ জন প্রার্থী। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩১ জন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা সূত্র জানায়, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে র্যাব, বিজিবি, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট টিম দায়িত্ব পালন করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
ইউপি নির্বাচনের জন্য প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ
আগামীকাল বুধবার পঞ্চম ধাপের ৭০৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। গতকাল সোমবার মধ্যরাতে এ ধাপের নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। শেষদিনে দিনভর প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময়ে কাটিয়েছেন।










