মিডিয়া জগৎটাকে আমরা বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-আন্দোলন, একাত্তরের স্বাধীনতাযুদ্ধ, নব্বইয়ের অভ্যুত্থান ও তৎপরবর্তী সময়ে অত্যন্ত চমৎকারভাবে জনগণের প্রতিচ্ছবি হতে দেখেছি। রাষ্ট্রের সত্যিকার চতুর্থ স্তম্ভ হয়ে ওঠে। কিন্তু গত দেড় যুগ আমাদের বিগত সেই মহিমান্বিত অতীতের অর্জনগুলো যেন অনেকটা কালো মেঘে ছেয়ে যায়। এক্ষেত্রে সংবাদপত্র জগতের দায় কতটুকু, রাজনীতিবিদদের দায় কতটুকু, সুশীল সমাজের দায় কতুটুকু সে বিচার হয়তো ইতিহাস একসময় করবে। কিন্তু সেটা যে খুব গৌরবোজ্জ্বল ছিল না, সেটা সবাইকে অবনত মস্তকে স্বীকার করতে হবে। আমরা সেই পরিস্থিতির পরিবর্তন চাই।
আরো বক্তব্য দেন দৈনিক যুগান্তরের আবদুল হাই শিকদার, নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাস প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।










