ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ আনন্দ ভাগাভাগি করতে ৫ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত ৭০০ শিশু ও কিশোর-কিশোরীর মাঝে পোশাক ও ঈদসামগ্রী উপহার দিয়েছে সামাজিক সংগঠন ‘হারাব না ৯০’। গতকাল জেলা শহরের আনন্দময়ী উচ্চবালিকা বিদ্যালয়ে এ মানবিক কর্মসূচি পালন করা হয়। এ সময় মাত্র ৫ টাকায় শার্ট, প্যান্ট, গেঞ্জি, স্কার্ট, ফ্রক, দুধ, সেমাই ও চিনিসহ ঈদসামগ্রী দেয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘ঈদ আনন্দ হোক সবার’, এমন ভাবনা থেকেই সংগঠনের সদস্যরা এক হয়ে এ কর্মসূচি পালন করেন।