নারায়ণগঞ্জ বন্দরে সিমেন্ট কারখানার সাইলো প্লান্ট (প্রায় ১০০ ফুট উঁচু) থেকে পড়ে চয়ন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ২টার দিকে বন্দরের মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে। নিহত চয়ন ফরিদপুর জেলার আবুবক্কর মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি দীপক সূত্রধর জানান, বসুন্ধরা কারখানার চয়ন নামে এক শ্রমিক সাইলো প্লান্ট থেকে পড়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি আরো জানান, নিহত শ্রমিক কী কারণে সাইলো প্লান্টের এত উঁচুতে উঠলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।










