নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল সদর উপজেলা প্রশাসন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুুজিব বর্ষ উপলক্ষে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার
আয়োজন করে। নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সভাপতি ও শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপিসহ অনেকে।
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল সদর উপজেলা প্রশাসন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুুজিব বর্ষ উপলক্ষে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে।










