কক্সবাজার জেলার বেশকিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বিকাল ৪টা ৩৯ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উচ্চমান সহকারী দুলাল বড়ুয়া। 

তিনি বলেন, ‌মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য ৮। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। 

ভূমিকম্পের দিক দিয়ে কক্সবাজার ঝুঁকিতে আছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা।