বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। গতকাল রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজায়’ এ কূটনীতিক সাক্ষাৎ করতে আসেন। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রায় ১ ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। বিএনপি চেয়ারপারসনও ফিলিস্তিনের জনগণের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।










