ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ নারীকে সেলাই মেশিন দিয়েছে মজিদ-নাহার ফাউন্ডেশন। গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। মজিদ-নাহার ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন হিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত ও সংস্থাটির সহসভাপতি এইচএম জাকারিয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ নারী পেলেন সেলাই মেশিন
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ নারীকে সেলাই মেশিন দিয়েছে মজিদ-নাহার ফাউন্ডেশন। গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।










