শহীদ বুদ্ধিজীবী দিবসে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। আগামীকাল শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন ও মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

আজ শুক্রবার সংগঠনটি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।