সিরাজগঞ্জের কান্দাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার কাল সাড়ে ৬টার দিকে কান্দাপাড়ার সরকারপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনজিলা বেগম (৩৭) সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পুর্বপাড়া গ্রামের আমিনুল তালুকদারের স্ত্রী।

বাংলাদেশ রেলওয়ে থানার (জিআরপি) এসআই আমিনুল ইসলাম জানান, সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনজিলা বেগম মারা যান।

তিনি আরও জানান, এলাকাবাসী ও পরিবারের লোকজনদের তথ্য অনুযায়ী পারিবারিক কলহের কারণে মনজিলা বেগম ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর রেলওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মগে পাঠানো হয়েছে।