কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকার নাফ নদীতে অজ্ঞাত দুইজনের মরদেহ ভেসে এসেছে। স্থানীয়রা মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করেন বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম।
আজ বুধবার (১১ জানুয়ারি) বিকালে মরদেহ দুটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেকনাফের জাদিমোরা এলাকার নাফ নদীর তীরে দুজনের মরদেহ উদ্ধারে কাজ করে। অর্ধগলিত হওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।










