বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ।

গতকাল বিকালে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়। এর আগে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৫’-এর দ্বিতীয় অধিবেশনে সভাপতি নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সবশেষ কমিটির সেক্রেটারি জেনারেল ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন।