মহাত্মা গান্ধীর অহিংস ও শান্তির বাণী ছড়িয়ে দিতে ভারতের কলকাতা থেকে হেঁটে যশোরে এসেছেন চার নারী। বৃহস্পতিবার সকালে কলকাতার বেলেঘাটার গান্ধী ভবন থেকে এ পদযাত্রা শুরু হয়। এ দিন রাতে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে পৌঁছান তারা। আগামী ১৬ মার্চ এ পদযাত্রা শেষ হবে নোয়াখালীর গান্ধী আশ্রমে। যশোর সার্কিট হাউজে বিশ্রাম নিয়ে সকালে দলটি নড়াইলের উদ্দেশে যাত্রা শুরু করে। এতে অংশ নিয়েছেন টিম লিডার ডা. আরজুমন্দ জায়েদি, সদস্য কাশিশ খানম, অনুষ্কা ও পার্নোমিতা ডাঙ্গওয়াল।
শান্তির বাণী নিয়ে বাংলাদেশে ভারতীয় চার নারী
মহাত্মা গান্ধীর অহিংস ও শান্তির বাণী ছড়িয়ে দিতে ভারতের কলকাতা থেকে হেঁটে যশোরে এসেছেন চার নারী।










