নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ভেতরে আরো একজনের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বিকালে আগুনে পুড়ে যাওয়া ভবনের চতুর্থ তলার দক্ষিণ-পূর্ব কোণ থেকে এ মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়।
এ মাথার খুলি ও হাড় ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি নারায়ণগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ।
তিনি বলেন, গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত সিআইডি, ফায়ার সার্ভিস ও রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় আগুনে পুড়ে যাওয়া হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানার ভবনের চতুর্থ তলার দক্ষিণ-পূর্ব কোনে তল্লাশি চালানো হয়।
রূপগঞ্জে জুস কারখানায় আরো এক মাথার খুলি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ভেতরে আরো একজনের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।










