প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে কর্মবিরতি পালিত হচ্ছে।

আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে তারা এই কর্মসূচি পালন করে। সকাল ৮টা থেকে শুরু হয়ে কর্মবিরতি চলে দুপুর ১২টা পর্যন্ত।

আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন একই সময়ে তাদের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি আরো জানান, ওই দিন দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দেয়া হবে।