কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দুষ্কৃতিকারিদের গুলিতে শফি উল্লাহ (৪০) নামের এক নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে।

নিহত শফি উল্লাহ বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে এবং ওই ক্যাম্পের প্রধান নেতা বা মাঝি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, সকালে ক্যাম্পের একটি মাদ্রাসার অনুষ্ঠান শেষে ফেরার পথে একদল দুষ্কৃতিকারী শফিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।