নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চার নেতা। এ তালিকায় আছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকার। গতকাল দুপুরে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন তৈমুর। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা। তার আগে নাসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। গতকাল রোববার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আকরাম হোসেন খান ও মাজেদুল ইসলাম নামে দুই ব্যক্তি। এছাড়া গত ৫ ডিসেম্বর মনোনয়নপত্র নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল। তফসিল অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে নাসিক নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
নাসিক নির্বাচনে তৈমুর আলম খন্দকারের মনোনয়নপত্র সংগ্রহ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চার নেতা।










