সম্প্রতি চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্র্যান্ড পিটুপি নতুন বছরের প্রথম প্রহরে ভালোবাসা ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করেছে ২০২৫ সালকে। দশকের কাছাকাছি সফল পথচলার এই আনন্দঘন মুহূর্তে পিটুপি পরিবারের সব সদস্য একত্রিত হয়ে দিনটি স্মরণীয় করে তোলে।
নিউ ইয়ার উদযাপনে পিটুপি পরিবারের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের আয়োজনে কেক কাটার অনুষ্ঠান ছিল দিনটির অন্যতম আকর্ষণ। অনুষ্ঠানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে পরিবারের প্রতিটি সদস্য আনন্দে মেতে ওঠে। এ সময় ফুলেল শুভেচ্ছা, হাসি আর উদ্দীপনায় পুরো আয়োজন রঙিন হয়ে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও পিটুপি পরিবারের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা আশরাফুল ইসলাম আলভী তার অনুপ্রেরণামূলক বক্তব্যে উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমরা শুধু স্বপ্ন দেখি না, স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করি। সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাফল্যের নতুন অধ্যায় সৃষ্টি করব। এ সময় তিনি নতুন চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আমিনুল হককে ফুলের শুভেচ্ছা জানিয়ে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
উদযাপনে আরো উপস্থিত ছিলেন পিটুপি পরিবারের চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের ডিরেক্টর ইঞ্জিনিয়ার নাজিম উদ্দীন খান, পিটুপি ৩৬০ ডিজাইন স্টুডিওর ডিরেক্টর স্থপতি রতন মণ্ডল, পিটুপি হেলথ কেয়ারের সিইও ডা. মোহাম্মদ ইনামুল হক, পিটুপি ফার্নিচারের সিইও ইউসুফ নিজাম, পিয়ার্স কমিউনিকেশনের ডিরেক্টর নির্ঝর চক্রবর্তী, গ্রুপ ডি.জি.এম রামেন দাশ গুপ্ত, হেড অফ বিজনেস অপারেশন নাজমুল বিন আবেদীন এবং পিটুপি পরিবারের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে উদযাপনের সমাপ্তি ঘোষণা করেন মানবসম্পদ বিভাগের প্রধান কাজী মোহাম্মদ আরিফ। পুরো আয়োজন জুড়ে ছিল পিটুপি পরিবারের অংশগ্রহণ, নতুন বছরের জন্য আশাবাদ ও টেকসই উন্নয়নের অঙ্গীকার।










