সাভারে নিজস্ব ভবনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) গৃহঋণসেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বিএইচবিএফসির এমডি মো. আব্দুল মান্নান নতুন এ ভবনে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিএইচবিএফসির মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম ও জেডএম হাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।