বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এমএফএস ও ফাস্টেট ইউনিকর্ন নগদের নির্বাহী পরিচালক (ইডি) নিয়াজ মোর্শেদ এলিট। তিনি বেসিসের এ কমিটির চেয়ারম্যান হিসেবে উদ্ভাবনী চিন্তা ও ডিজিটাল পেমেন্ট পদ্ধতি পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবেন।
নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট নতুন এ দায়িত্বের বিষয়ে বলেন, ‘বেসিসের ফিনটেক ও ডিজিটাল পেমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ও আরো বেশি অন্তর্ভুক্তিমূলক আর্থিক অবকাঠামো তৈরিতে এ ইন্ডাস্ট্রির নেতা ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।’
নিয়াজ মোর্শেদ এলিট বর্তমানে বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি জেসিআই চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেসিআই বাংলাদেশের দুইবারের সফল সভাপতি। এছাড়া জেসিআই বাংলাদেশ ট্রাস্টের চেয়ারপারসন ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট কাউন্সিলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন এলিট। —বিজ্ঞপ্তি










