স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। ‘প্রতিবন্ধকতা পেরিয়ে: একাডেমিয়া ও তার বাইরের নারীদের অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনায় নারীদের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন অনুষ্ঠানের সূচনা করেন। তিনি একাডেমিয়ায় নারীদের নেতৃত্বের গুরুত্ব ও সমতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শারমিন পারভীন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি একাডেমিয়ায় নারীদের সাফল্য ও চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা কর্মক্ষেত্রে নারীর উন্নয়ন ও অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেন। বক্তারা নারীদের পেশাগত অগ্রগতি, নেতৃত্ব ও মেন্টরশিপের গুরুত্ব নিয়ে কথা বলেন। —বিজ্ঞপ্তি










