আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সভা (এমডিস টাউন হল মিটিং) গতকাল ঢাকার পল্টনে আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফা। হাইব্রিড মডেলে আয়োজিত এ সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। এ সময় সব শাখা-উপশাখার কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এমডি সৈয়দ মনসুর মোস্তফা।