এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী ও কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেল শাখাটি স্থানান্তরের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক চট্টগ্রামে তার সেবা কার্যক্রম আরো সম্প্রসারণ করেছে। পাশাপাশি গ্রাহকদের জন্য উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।










