অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বেসিক ব্যাংক লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন কক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান, এফিসিএমএ এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনিসুর রহমান এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ সমন্বয়কারী মো. আজিমুদ্দিন বিশ্বাস এনডিসিসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।