আইএফএসটি সেমিনার কক্ষে কাচ-সিরামিক শিল্প-গবেষণায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআর (উন্নয়ন) এর সদস্য কাজী আনোয়ার হোসেন, বিসিএসআইআর (বিজ্ঞান ও প্রযুক্তি) এর সদস্য ড.মোসা. হোসনে আরা বেগম ও বিসিএসআইআর (প্রশাসন) এর সদস্য মো. ইফতেখার আহমেদ চৌধুরী।

সেমিনারের সভাপতিত্ব করেন বিসিএসআইআর (আইজিসিআরটি) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিরিন আক্তার জাহান।

সেমিনারে স্টেকহোল্ডার ও বৈজ্ঞানিক কর্মকর্তারা কাচ-সিরামিক শিল্প দেশের উন্নয়নের অবদান সম্পর্কিত আলোচনা করেন।