সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের (সিএসআর) আওতায় গুলশান লেক পরিষ্কার ও নিষ্কাশনের জন্য গুলশান সোসাইটিকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। গতকাল ঢাকায় ব্যাংক এশিয়া টাওয়ারে গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ব্যারিস্টার ওমর সাদাতের কাছে চেক হস্তান্তর করেন ব্যাংকের এমডি সোহেল আর কে হোসেন। এ সময় গুলশান সোসাইটির মহাসচিব সৈয়দ এ হাবিব, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, ট্রেজারার আলী আশফাক এবং ব্যাংক এশিয়ার এএমডি শাফিউজ্জামানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
গুলশান লেক পরিষ্কারের জন্য ব্যাংক এশিয়ার ১০ লাখ টাকা অনুদান
সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের (সিএসআর) আওতায় গুলশান লেক পরিষ্কার ও নিষ্কাশনের জন্য গুলশান সোসাইটিকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।










