বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ৯৯ দশমিক ৫৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব মো. আব্দুর রহমান খানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন বিএইচবিএফসির এমডি মো. আব্দুল মান্নান। এদিন এফআইডির পক্ষে সচিব ও বিএইচবিএফসির পক্ষে প্রতিষ্ঠানটির এমডি ২০২৪-২০২৫ অর্থবছরের এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এফআইডির অতিরিক্ত সচিব ও এপিএ টিম লিডার মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।