কৃষি প্রক্রিয়াজাত, প্লাস্টিক, মেলামাইন ও হালকা প্রকৌশল পণ্য রফতানিতে অবদান রাখায় ২০২১-২২ অর্থবছরের জন্য তিন স্বর্ণসহ সাতটি রফতানি পদক পেয়েছে শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে হবিগঞ্জ এগ্রো ও অলপ্লাস্ট বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। পাশাপাশি প্রাণ এগ্রোর পক্ষে নির্বাহী পরিচালক এ কে এম মইনুল ইসলাম মইন, প্রাণ ফুডসের পক্ষে নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সিকদার পুরস্কার নেন। ডিউরেবল প্লাস্টিক, বঙ্গ প্লাস্টিক ও  রংপুর মেটালের পক্ষে পদক গ্রহণ করেন আরএফএল গ্রুপের এমডি আর এন পাল। —বিজ্ঞপ্তি