সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সভাটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বোর্ড অব ট্রাস্টিজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম। সভায় বোর্ডের সম্মানিত সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। চলমান কার্যক্রমের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক নীতিমালা নিয়ে পর্যালোচনা করা হয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণায় সক্ষমতা তৈরি ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বোর্ড থেকে দিকনির্দেশনা দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে সভায় শিল্প খাতের সঙ্গে অংশীদারত্ব, আধুনিক প্রযুক্তির সংযুক্তি ও টেকসই উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন করা হয়। —বিজ্ঞপ্তি










