বিশ্বের এক নম্বর ওরাল স্যালাইন ব্র্যান্ড ‘ওরস্যালাইন-এন’ এখন থেকে বাজারে পাওয়া যাবে নতুন নামে ও প্যাকেজিংয়ে। এটি এখন ‘এসএমসি ওরস্যালাইন’ নামে আরো আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকে বাজারে এসেছে।
এসএমসি তাদের ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে এই নতুন প্যাক এনেছে। বিগত পাঁচ দশকে কোটি কোটি মানুষের জীবন রক্ষায় এসএমসির অবদান ও উদ্ভাবনের প্রতিফলনই এই পরিবর্তনের পেছনের মূল বার্তা।
ডায়রিয়া, বমি, অতিরিক্ত ঘাম, শরীরের দুর্বলতা বা হিট স্ট্রোকে শরীরের পানিশূন্যতা দূর করতে বাংলাদেশের কোটি মানুষের নির্ভরযোগ্য সমাধান হয়ে আছে এসএমসি ওরস্যালাইন। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত ফর্মুলা অনুযায়ী তৈরি, যা শরীরকে দ্রুত রিহাইড্রেট করে ও প্রয়োজনীয় লবণ ও পানির ঘাটতি পূরণ করে।
আজ রোববার (১৮ মে) দুপুর ১২টায় ঢাকায় এসএমসি প্রধান কার্যালয়ে এসএমসি ওরস্যালাইনের নতুন প্যাক উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
জনাব সায়েফ নাসির বলেন, এসএমসি ওরস্যালাইনের নতুন প্যাক আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। বিশ্বের এক নম্বর ব্র্যান্ডকে সব সময় আধুনিক ও গ্রাহকবান্ধব করে রাখার চেষ্টা করছি। পঞ্চাশ বছরের সফলতা সঙ্গে নিয়ে আমরা আগামীর পথে এগিয়ে যেতে চাই।
এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তছলিম উদ্দিন খান বলেন, এসএমসি ওরস্যালাইন আজ বাংলাদেশের প্রতিটি ঘরে আস্থার প্রতীক। এই নতুন প্যাক এবং এসএমসির সব উদ্যোগ দেশের প্রান্তিক নারীদের, শিশুদের ও পরিবারের সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্যেই নেয়া হয়েছে। —বিজ্ঞপ্তি










