দেশব্যাপী উদ্ভাবন ও নতুন উদ্যোক্তা বিকাশে বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্সের মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
প্রসঙ্গত, ইউনাইটেড ফাইন্যান্স ৩৬ বছরেরও বেশি সময় ধরে সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নতুন করপোরেটদের জন্য উদ্ভাবনী ও বাজার উপযোগী আর্থিক সমাধান দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির ২৩টি শাখা রয়েছে ও প্রতিটি জেলায় গ্রাহক উপস্থিতি রয়েছে।
—বিজ্ঞপ্তি










