সম্প্রতি কপিশপের নিয়মিত মেন্টরিং সেশন কপিকলরবে ডিজিটাল অ্যাড ফার্ম মাইটি-এর এজেন্সি হেড অরূপ ইরফান বিজ্ঞাপনসহ সৃজনশীল শিল্পের বিবিধ বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের; আগের ও বর্তমানের; আজ ও আগামীর শঙ্কা ও সম্ভাবনা নিয়ে আলাপ করেন।
দেশের বিজ্ঞাপন ও কমিউনিকেশন শিল্পের প্রশংসিত প্লাটফর্ম কপিশপের আয়োজনে চলমান কপিকলরবের এটি ১০ম পর্ব। ইতোপূর্বে মোস্তফা সরওয়ার ফারুকী, আফজাল হোসেন, গাউসুল আলম শাওন, ত্রপা মজুমদার, তৌফিক মাহমুদ, তানভীর হোসেনসহ বিজ্ঞাপন শিল্প সংশ্লিষ্ট সফল মানুষেরা কপিশপের এ আয়োজনে সম্মানিত আমন্ত্রিত মেন্টর হিসেবে এসেছেন।
এবারের আয়োজনে উপস্থিত সবাই কপিকলরবের ধারাবাহিকতা অটুট রাখার আহ্বান জানান। কপিশপের কিউরেটর মুশফিকুর রহমান পাভেল জানান, প্রায় সবরকম কমিউনিকেশন প্রফেশনালদের সৃজনশীল দক্ষতা বাড়ানো ও একটি বিজ্ঞাপনী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে কপিশপ কাজ করছে। সে লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে দেশের বিজ্ঞাপন শিল্পে অবদান রাখতে আমরা বদ্ধপরিকর।
আরো তথ্যের জন্য যোগাযোগ করুন copyshopdhaka@gmail.com -বিজ্ঞপ্তি










