সম্প্রতি রাজধানীর বিজয় সরণিতে ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড রুমে এ সভার আয়োজন করা হয়। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যান রোমানা রউফ চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক অধ্যাপক এম শাহজাহান মিনা, সোহেল আরকে হোসেন, এএনএম মাহফুজ ও মোহাম্মদ ইব্রাহিম খলিল।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংক এশিয়া সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুমন দাস, কোম্পানি সচিব মো. আনিসুল আলম সরকার এবং হেড অব ফাইন্যান্স মো. নাহিদ রেজা।