দেশের পরিবেশের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বরগুনার পাথরঘাটায় একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ ও সুপেয় পানির চাহিদা পূরণ হবে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী, তার সহযোগী গোলাম রাব্বানী এবং নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।