পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

১২ আগস্ট বেলা সাড়ে ১১টায় ব্যাংকটির ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এজিএম স্থগিত করা হয়। এজিএমের নতুন সময় ও তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলে ডিএসইর ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি। —বিজ্ঞপ্তি