ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সভা আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি মো. আলী আজ্জম। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা।
সভায় মো. এনায়েত উল্লাহ, ইমরোজ হোসেন এবং আবুল খায়ের চৌধুরীকে ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে এবং আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামকে ট্রেজারার পদে নির্বাচিত করা হয়।
সভায় ইস্টার্ন ইউনিভার্সিটির সার্বিক অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়। বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ফাউন্ডেশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। —বিজ্ঞপ্তি










