বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রে রোববার এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকে খুলনা অফিসের পরিচালক (পরিদর্শন) এসএম কামালুজ্জামান কামাল। এসবিএসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট) রিয়াজুল ইসলাম।

এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মঈনুল কবীরের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার ও এসইভিপি মো. মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান ও এসইভিপি মো. রাশেদ আক্তার, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের প্রধান ও ইভিপি মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এসবিএসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপক, ক্রেডিট ইনচার্জ ও নারী উদ্যোক্তারা।