নবনিযুক্ত অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পুঁজিবাজারের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ)। গতকাল এএএমসিএমএফ প্রেসিডেন্ট ড. হাসান ইমামের নেতৃত্বে একদল প্রতিনিধি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এসময় উপস্থিত ছিলেন এএএমসিএমএফের ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমদ চৌধুরী, আরিফ খান, মনিজা চৌধুরী ও সাবিরুল ইসলাম চৌধুরী। —বিজ্ঞপ্তি