ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উদ্যোগে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬০ জন কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির এএমডি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। এ সময় বিশেষ অতিথি ছিলেন ইউসিবির ডিএমডি মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া ও কৃষি তথ্য-বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা ও জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিবির রাজশাহী অঞ্চলের প্রধান আবুল হাসনাত।