এর আওতায় নির্ধারিত পরিমাণ লেনদেন সম্পন্নকারী গ্রাহকরা কক্সবাজারের বিভিন্ন বিলাসবহুল হোটেল ও রিসোর্টে দুই রাত বিনামূল্যে থাকার সুযোগ পাবেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

পূবালী ব্যাংকের কার্ড বিজনেস ডিভিশন জানিয়েছে, বিগত তিন বছরের সফলতার ধারাবাহিকতায় এবারো ক্রেডিট কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পেইনের আওতায় ব্যাংকটির ক্রেডিট কার্ড ব্যবহার করে দৈনন্দিন কেনাকাটা বা ই-কমার্স লেনদেনের মাধ্যমে নির্ধারিত ব্যয়ের সীমা পূরণ করলেই কক্সবাজারের বিভিন্ন বিলাসবহুল হোটেল ও রিসোর্টে বিনামূল্যে থাকার সুযোগ পাবেন। এ প্যাকেজে একজন সঙ্গী ও পাঁচ বছরের কম বয়সী একটি শিশুও অন্তর্ভুক্ত থাকবে।

ক্যাম্পেইনের শর্তানুযায়ী, চলতি আগস্টের মধ্যে পজ বা ই-কমার্স লেনদেনের মাধ্যমে নির্ধারিত ব্যয় সম্পন্ন করতে হবে। এতে মাস্টারকার্ড ওয়ার্ল্ড ও ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ডধারীদের জন্য ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা। এ শর্ত পূরণ করলে তারা কক্সবাজারের ইনানীর সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় দুই রাত বিনামূল্যে থাকার সুযোগ পাবেন।

মাস্টারকার্ড টাইটানিয়াম ও ভিসা গোল্ড ক্রেডিট কার্ডধারীদের জন্য ব্যয়ের সীমা ২ লাখ টাকা। এ ক্ষেত্রে পুরস্কার হিসেবে কক্সবাজারের হিমছড়ির বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসে দুই রাত থাকার সুযোগ দেয়া হবে। অন্যদিকে ভিসা ক্ল্যাসিক ক্রেডিট কার্ডধারীরা দেড় লাখ টাকা ব্যয় করলে কক্সবাজারের হোটেল গ্র্যান্ড প্যাসিফিকে দুই রাত বিনামূল্যে থাকার সুবিধা পাবেন।

ব্যাংকের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এ অফারের ক্ষেত্রে শর্তাবলি প্রযোজ্য। বিস্তারিত তথ্য জানতে গ্রাহকরা পূবালী ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ পরিদর্শন অথবা ২৪ ঘণ্টার কন্টাক্ট সেন্টার ১৬২৫৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।