বিকাশের পে-রোল সলিউশন ব্যবহার করে নয় হাজার কর্মীকে বেতন প্রদান করবে শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের প্রতিষ্ঠান জনতা জুট মিলস লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও আকিজ বশির গ্রুপের চিফ অপারেশনস অফিসার হেলাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, জিএম-বিজনেস সেলস মো. সৌমেল রেজা খান, আকিজ বশির গ্রুপের ডিরেক্টর-এইচআর দিলরুবা শারমিন খান, সিনিয়র জিএম আবদুহু সুফীসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি